স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত থেকে মনিকা রায় (৫৬) নামে এক ভারতীয় মাগরিক আটক হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজিবির হাতে আটক ওই নারী বাংলাদেশের নোয়াখালীর হাতিতায় তার মেয়ের বাড়িতে চার মাস বেড়ানো শেষে ফিরে যাচ্ছিলেন।
এদিকে জেলার কসবায় বিপ্লব চক্রবর্তী নামে (৩৫) নামে এক মানবপাচারকারিকে আটক করেছে বিজিবি। ভারতে যাওয়ার সময় উপজেলার হাফপুর নামে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
২৫ বিজিবি অধিনায়ক কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, মনিকা রায় ভারতের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া গ্রামের প্রেম লাল রায়ের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চার মাস আগে ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এসে নোয়াখালীর হাতিয়ায় মেয়ের বাড়ীতে অবস্থান করে। মঙ্গলবার ট্রেনযোগে আখাউড়া রেলস্টেশনে এসে পাঁচ হাজার টাকার বিনিময়ে দুইজন বাংলাদেশী মানব পাচারকারী দালালের সহযোগিতায় পূর্ব কালাছড়া নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড (নম্বর- ৬০৭৭২৭৬০৮৮৪৬), ভারতীয় ৫৩৫ রূপী, বাংলাদেশী ৬০০ টাকা, একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল, দু’টি স্বর্ণের আংটি ও একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। তাকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, মঙ্গলবার দুপুরে কসবা বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৩৯/১১-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাফপুর নামক স্থানে বাংলাদেশী মানব চোরাচালানী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার রনাইতলা গ্রামের মতিলাল চক্রবর্তীর ছেলে বিপ্লব চক্রবর্তী (৩৫) কে আটকমকরা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ২-৩ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পাচারে সহায়তা করার জন্য যাচ্ছিলো। তাকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
Posted ১০:৩৬ পিএম | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya