স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:02 pm
একাধিক মামলার আসামী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় সুকুমার বড়ুয়া ও প্রণব কান্তি বড়ুয়া নামের দুজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে তাদেরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক সুকুমার বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও চট্রগ্রাম ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য। তারা সম্পর্কে শ্বশুর-জামাতা হন।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক খায়রুল আলম জানান, তাদের দুজনের নামে একাধিক মামলা রয়েছে। তারা আখাউড়া ইমিগ্রেশন হয়ে ভারতের আগরতলা যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:০২ পিএম | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya