শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে পড়েছিল যুবতীর মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:01 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে পড়েছিল যুবতীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ৯৯৯ এর মাধ্যমে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। মরদেহের শরীরে গোলাপী রঙে বোরখা পরিহিত ছিল। স্থানীয় লোকজন কেউ তাকে চিনতে পারেনি। শরীরে বিভিন্ন অংশে পিঁপড়া ও পোকামাকড় কামড়ে মাংস তুলে ফেলেছে। তাৎক্ষণিকভাবে মৃতার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে রোববার রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। লাশ সনাক্ত করা সহ ঘটনা উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

The Daily Sarod |