শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পেল সেনাবাহিনীর সরিষা বীজ, টিন ও নগদ অর্থ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:44 pm

আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পেল সেনাবাহিনীর সরিষা বীজ, টিন ও নগদ অর্থ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরিষার বীজ, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব পন্য বিতরণ করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।

এসময় দুইশত দশ জনকে নগদ চার হাজার টাকা অর্থ সহায়তা ও সরিষার বীজ এবং দশ জনকে চার বান করে টিন দেওয়া হয়।

এর আগে দুপুর ১টার দিকে আখাউড়ার নারায়ণপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বৃদ্ধ  কুলসুম বেগমের (৬০) বাড়ি পরিদর্শন করেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  তিনি কুলসুম বেগমের সাথে কথা বলেন, তার সুবিধা অসুবিধার কথা শুনেন এবং ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |