স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 7:55 pm
আন্ত:নগর বিজয় এবং কালনী এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতী এবং ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে বিশেষ ট্রেনের দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দ্বীপক চৌধুরী বাপ্পী প্রমূখ।
এ সনয় সভায় বক্তারা বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে রেলপথ বিভাগকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়ার পরও অজ্ঞাত কারনে রেলপথ বিভাগ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অনতিবিলম্বে নাগরিক ফোরামের দাবী না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে তারা হুশিয়ারী দেন। এ ছাড়া শহরের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা এবং যানজট সমস্যার সমাধানের দাবীও জানান বক্তারা।
Posted ৭:৫৫ পিএম | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya