শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানিতে বিব্রত রোগীরা

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:55 pm

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানিতে বিব্রত রোগীরা

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারী হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকরা কি লিখছেন তা নজরদারী করে ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা। চিকিৎসকদের চেম্বার থেকে কোন রোগী বের হলেই ১০-১২ জন প্রতিনিধি রোগীকে ঘিরে ধরে রোগীর হাত থেকে ব্যবস্থাপত্র হাতে নিয়ে মোবাইল ফোন দিয়ে একর পর এক ছবি তুলতে থাকে। বিষয়টি কি বা কেন তা বুঝতে পারে না রোগীরা। অনেকে ভয় পায় বিব্রত হয়।

বিভিন্ন  চেম্বারের সামনে দেখা যায়, রোগীর চেয়ে প্রতিনিধির সংখ্যা বেশী।

বিভিন্ন সূত্রে জানা গেছে , ওষুধ কোম্পানী তাদের ওষুধ লেখার জন্য চিকিৎসকদের নানা উপঢৌকন দেয়। পরনের পোষাক , বেল্ট , সুগন্ধি, টিভি , ফ্রিজ , গাড়ি, খাতা কলম,এমনকি নগদ অর্থ উপঢৌকন হিসেবে দেয়া হয়। এর বিনিময়ে চিকিৎসকরা সে সব কোম্পানীর ওষুধ লিখে কিনা তা দেখতেই রোগীর কাছ থেকে ব্যবস্থা পত্র নিয়ে টানাটানি হয়।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বিপরীতে ক্রিসেন্ট  হাসপাতালের সামনে এমনি এক দৃশ্য দেখা গেছে। এ সময় এক রোগী অভিযোগ করেন,হাত থেকে ব্যবস্থা পত্র টেনে নেয়ার ঘটনায় প্রথমে ভয় পেয়ে গেছি , বেশ কিছুক্ষণ দাড়াতে হয়েছে বিষয়টি বিব্রতকর।

ওষুধ কোম্পানীর প্রতিনিধি এরোস্টাফার্মার মো. শাহীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা চিকিৎসকদের আমাদের কোম্পানীর ওষুধ লিখার জন্য অনুরোধ করি, সেটা লিখেছে কি না , তা দেখতে ছবি তুলেছি।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |