স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:11 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত থেকে চোরাই পথে আনা কোটি টাকা মূল্যের ২ হাজার ৮ পিছ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদদ্যরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া নামক এলাকা থেকে মোবাইল ডিসপ্লে গুলো উদ্ধার করে জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার জানান, বিজিবির গঙ্গাসাগর বিওপি সদস্যরা নিয়মিত টল দিচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলারের ৫০০ গজ অভ্যন্তরে ছয়ঘড়িয়া নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বাক্স উদ্ধার করে। এসব বাক্সে তল্লাশি করে ২ হাজার ৮ পিছ বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি চব্বিশ হাজার টাকা। তবে এসময় কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Posted ১০:১১ পিএম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya