জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওয়ান শ্যুটারগান ও কার্তুজসহ রাসেল মিয়া (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু পারাপারের সময় তাকে আটক করা হয়। রাসেল মিয়া নরসিংদী জেলা সদরের চিনিসপুর গ্রামের মৃত মো. ফিরোজ মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোছাইন জানান, সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের এক যাত্রীকে দেখে সন্দেহ হয়। পুলিশ তার ব্যাগ তল্লাশি করলে একটি ওয়ান শুটারগান শ্যুটার গান ও একটি কার্তুজ পাওয়া যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
Posted ১০:০৫ পিএম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya