https://www.jac-recruitment.sg/?source=google.com

আশুগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 1:24 am

আশুগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরান মিয়া-(৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

রোববার সকাল ৯টার সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার গোল চত্ত্বর সংলগ্ন চিশতী পেট্রোল পাম্পের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমরান মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের আবদুস সোবহানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইংসের ইনচার্জ পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে আশুগঞ্জ উপজেলার গোল চত্ত¡র সংলগ্ন চিশতী পেট্রোল পাম্পের পাশ থেকে  ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৪ এএম | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

dainiksarod |