স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 9:26 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের মধ্যে প্রায় পাঁচ ঘন্টা দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার চম্পকনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানায়, গত ১৬ সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রাম থেকে চাউরাগ্রামের পীর নাঈম ও মাজেদুল হাসানের নেতৃত্বে একটি জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে আসলে তখন ওই গ্রামের লোকজন তাতে বাঁধা দিয়ে কামাল নামে এক ব্যক্তিকে মারধোর করে। এরই জের ধরে আজ সকালে সাটিরপাড়া, ইছাপুরা ও খাদরাইল গ্রামের লোকজন চম্পকনগর গ্রামে হামলা করে। এ সময় চম্পকনগর গ্রামের পক্ষে গেরাগাঁও ও নুরপুর গ্রামে লোকজনও সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন রয়েছে।
Posted ৯:২৬ পিএম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya