স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:38 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভিক্ষা চাওয়ায় আমেনা বেগম (৫০) নামে এক ভিক্ষুককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ সদরের ফজলুল হকের স্ত্রী। এই ঘটনায় ঘাতক মানিক মিয়া(৫০)কে আটক করেছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, একটি বাড়িতে গিয়ে এক ভিক্ষুক নারী ভিক্ষা চান।সেসময় ওই বাড়ির মানিক মিয়া নামে এক ব্যক্তি ভিক্ষুককে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এতে ওই ভিক্ষুক প্রতিবাদ করলে এক পর্যায়ে মানিক ঘরে থাকা দা দিয়ে ভিক্ষুকের গলায় কোপ দিয়ে হত্যা করেন।
তিনি আরও জানান, এঘটনার পর ঘাতককে আটক করা হয়েছে। কিশোরগঞ্জ থেকে নিহতের ছেলে আসছেন। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি।
Posted ১০:৩৮ পিএম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya