স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:03 am
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের সময় এক নারীসহ আব্দুল কাইয়ুম (৪৫) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্ত্রী-সন্তান। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের সরকার পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আব্দুল কাইয়ুম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক। এসময় উজ্জল মিয়া (৩০) ও মাইশা (৩০) নামের দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আব্দুল কাইয়ুম একটি বহুতল ভবনে বসবাস করেন। ওই ভবনের চারতলাতে তার স্ত্রী-সন্তান বসবাস করেন, আর নিচতলাতে বসবাস করেন কাইয়ুম। নিচতলায় এক নারীর সাথে অসামাজিক কার্যকলাপ করার সময় এক নারী সাথে কাইয়ুমকে আটক করে তার স্ত্রী ও সন্তান। এছাড়া এক উজ্জ্বল নামে এক যুবককে আটক করা হয় ওই কক্ষ থেকে। তাদের আটক করে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম এর আগেও আখাউড়া হোটেলে নারী সহ আটক হয়েছিল। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১০:০৩ এএম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya