স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 2:57 am
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবি করার অভিযোগে দুই ভূয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় রোববার দুপুরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বিজয়নগড়র উপজেলার মেরাশানি ইউনিয়নের মো. ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে ফজলে এলাহী প্রকাশ উজ্জল ভূইয়া (৫০) ও একই উপজেলার সিংগারবিল এলাকার বীর মুত্তিযোদ্ধা শহীদ মিয়ার ছেলে ইয়ানুর লিটন স্বাধীন (৩৩)। এসময় তাদের কাছ থেকে দুটি লোগেসহ মাইক্রোফোন ও আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুতলা এলাকার জহিরুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়িতে যায় দুই ভূয়া সাংবাদিক উজ্জল ও লিটন। সেখানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আবু জামালের মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রমানাদি খুজতে থাকেন কথিত সাংবাদিকরা। বিভিন্ন কাগজপত্র তিনি দেখানোর একপর্যায়ে সাংবাদিকরা আবু জামালের কমান্ডার সনদ দেখতে চান। কিন্তু তার কাছে কমান্ডার সনদ না থাকায় দুই ভূয়া সাংবাদিক তার কাছে ১২ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সাংবাদিকরা ওই মুক্তিযোদ্ধার নামটি ভূয়া মুক্তিযোদ্ধার তালিকায় দিয়ে দিবেন বলে ভয় দেখান। এসময় আবু জামাল তাদের ৫ হাজার টাকা দিয়ে দেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের আটক করা হয়। আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন সাংবাদিকরা না বলে জানান। পরে তাদের আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এজাহার পেয়ে আমরা দুই জনের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে মামলা নিয়েছি। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
Posted ৯:২৯ পিএম | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya