স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 10:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত চোলাই মদ্যপানে নাছির মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে পৌরসভার রেলওয়ে বাইপাস সংলগ্ন হরিজন পল্লীতে এই ঘটনা ঘটে। নাছির মিয়া পৌর এলাকার মসজিদপাড়ার রেনু মিয়ার ছেলে। সে পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, রাতে হরিজন পল্লীতে গিয়ে অতিরিক্ত চোলাই মদ্যপান করেন। এরপর পরই সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ১০:৪৯ পিএম | শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya