স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 8:09 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মহিবুল ইসলাম চঞ্চল (৩৮) ও শাহীন চৌধুরী (৪৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকালে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের কোড্ডা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল ইসলাম চঞ্চল জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে ও শাহীন চৌধুরী পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এই দূর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার ৫জন যাত্রী। ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চল ও শাহীন মোটরসাইকেল যোগে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোড্ডায় রেলওয়ে ক্যাবিন ঘরের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশা সড়কের পাশে ছিটকে পড়ে। এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হয়েছেন অটোরিকশার ৫জন যাত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৮:০৯ পিএম | রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya