জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 6:02 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে । শনিবার (১৭ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের চলে। এ সময় উভয় পক্ষের অন্তত দশ থেকে ৯টি বাড়িঘর-দোকানে অগ্নিসংযোগ করা হয়। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়াড়া গ্রামের মেম্বার (ইউপি সদস্য) বাবুল মিয়ার ছেলের কাছে ৫ হাজার টাকা দেয়। তবে বাবুল মিয়ার ছেলের নিজস্ব কোন গাড়ি না থাকায় সে গাড়ি চালানো শিখাতে বিলম্ব করছিল। সম্প্রতি বাচ্চু সরদারের ছেলে তার পাওনা টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বিতন্ডা হয়। বিষয়টি মীমাংসায় শনিবার বিকেলে একটি সালিশ হয়। তবে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাবুল মিয়া ও বাচ্চু সরদারের পক্ষের ৯টি বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয়েছে। এরমধ্যে ৬টি বাড়িঘর ও ৩টি দোকান ছিল। ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। তারা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ইউএনও’র নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ জানান, পুলিশ ও সেনাসদস্যরা সহ আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। রাত ১২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Posted ৬:০২ পিএম | রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya