স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 10:33 pm
ভারতে চিকিৎসক মৌমিতা দেবনাথ ধর্ষণ ও হত্যাকান্ডের সুষ্ঠু বিচার এবং মেয়েদের নিরাপত্তার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী শাহ আলম পালোয়ান, মো. তাছিন, সিটি কলেজের শিক্ষার্থী রেহেনা বুশরা প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা মৌমিতা হত্যার বিচারের পাশাপাশি বাংলাদেশের তনু সহ যারা ধর্ষণের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু বিচারের দাবি জানান।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, নারীদের নিরাপত্তায় সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে যাতে আর কোনো মা-বোন ধর্ষণের শিকার না হয়। মানববন্ধন চলাকালীন শিক্ষার্থীরা মৌমিতা হত্যার বিচার সহ স্লোগানে উল্লেখ করেন, মমিতা হত্যার বিচার চাই, নারীরা আজকে নিরাপদ নাই, আজ কলকাতায় তো আগামীকাল ঢাকায়, এইভাবে আর কতদিন, রাষ্ট্র লুকাই ধর্ষককে তাই রাষ্ট্রই ধর্ষক, বাংলাদেশ টু কলকাতা, জাস্টিস ফর মৌমিতা।
Posted ১০:৩৩ পিএম | শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya