স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 9:49 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতা নেমেছে যানযট নিরসনে, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও বাজার মনিটরিং সহ দেশ সংস্কার কার্যক্রমে। এরই অংশ হিসেবে জেলার আশুগঞ্জে জনসাধারণকে সচেতন করা ও তাদের অধিকার রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা নেমেছে নিত্য প্রয়োজনীয় পণ্য মনিটরিংয়ে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ বাজারে এই মনিটরিং কার্যক্রম চালায় তারা।
এসময় শিক্ষার্থীরা বাজার ঘুরে সকল কাঁচামাল, মাছ, মাংস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই বাছাই করেন এবং বিক্রেতাদের অতিরিক্ত মূল্যে দ্রব্য বিক্রয় না করার জন্য পরামর্শ দেন।
উক্ত স্বেচ্ছাসেবক দলে উপস্থিত ছিলেন আইফাত ইসলাম, আসিফ নজরুল, মোছা. জান্নাত ইসলাম জেমি, ফারদিন আহমেদ হ্রদয়, সজল মিয়া, জোবায়েদ, সিজান, আফিফ হুসাইন সাইম, ইরাম জাহান জাকো প্রমুখ।
স্বেচ্ছাসেবকদের একজন আইফাত ইসলাম বলেন, আমরা প্রথমে “Reform Ashuganj” নামক একটি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ করি। পরবর্তীতে আজকে আমরা একত্রিত হয়ে বাজার মনিটরিং এ অংশগ্রহণ করি।
স্বেচ্ছাসেবকদের একজন আসিফ নজরুল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে ভোক্তা অধিকার রক্ষার্থে আজকের কর্মসূচি। ইনশাআল্লাহ আমরা আগামীতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছি সবসময়।
Posted ৯:৪৯ পিএম | বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya