শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 10:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেলে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি এডভোকেট ইউসুফ কবির ফারুক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা ও সংস্কৃতির বিদ্যাপীঠ। এই জেলা সকল সেক্টরে এগিয়ে যাবে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য অগ্রগতিতে। এই অগ্রগতিতে সবাই অংশগ্রহণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উন্নয়নের অগ্রযাত্রায় কেউ পিছিয়ে থাকবে না। প্রত্যকটি সেক্টরে আমরা এগিয়ে যাচ্ছি। মানসম্মত শিক্ষা বিস্তারে খেলাধূলার অপরিসীম ভূমিকা রয়েছে। খেলাধূলায় অংশ গ্রহণ করে মেধা-মননে শিক্ষার্থীরা এগিয়ে যাবে।

টুর্নামেন্টে জেলার ২২ টি কলেজ অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে সরাইল সরকারি কলেজ ও বিজয়নগরের কাজি শফিকুল ইসলাম কলেজ। টুর্নামেন্ট শেষ হবে আগামী ১৯ জুলাই।

–রাফি/-

Facebook Comments Box

Posted ১০:২০ পিএম | শনিবার, ১৩ জুলাই ২০২৪

The Daily Sarod |