শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কোটা সংস্কারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 9:44 pm

কোটা সংস্কারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

কোটা সংস্কার ও মেধাবীদের কর্মসংস্থানের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এবং সাধারন শিক্ষার্থীদের অংশগ্রহনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে এক বিক্ষোভ মিছিল কুমারশীল মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শিক্ষার্থী শাহ আলম পালোয়ান বলেন, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা নাম ভাঙ্গিয়ে কোটা কথা বলে আমাদের হেনস্তা করছে। আমরা কোটা বা সরকারের বিরুদ্ধে নই। আমরা চাই কোটা সংস্কার করে ৫ভাগে নামিয়ে আনা হোক।

ফাহিম মুনতাসির বলেন, আমরা হাইকোর্টের রায়ে  সবসময় সম্মান জানাই। আমরা কোটা বাতিল চাইনা কোটার যোক্তিক সংস্কার চাই। আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না আমাদের অবস্থান কোটা সংস্কারে পক্ষে। আমরা চাই কোটাকে সংস্কার করা হোক এবং মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থানের যেন সুযোগ করে দেয়া হয়।

সানিউর রহমান বলেন, গতকাল হাইকোর্ট থেকে যে রায় দেয়া হয়েছে আমরা সে রায়ে সম্মান রেখেই বলব আগামী ১ মাস পর যে রায় দেয়া হবে তা যেন শিক্ষার্থীদের পক্ষে হয়। কোটাকে যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় সে দাবী করব।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

The Daily Sarod |