শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষ, ৫ কিলোমিটার যানযট

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১০ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 10:00 pm

বিজয়নগরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষ, ৫ কিলোমিটার যানযট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এই দূর্ঘটনার ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক সহ ৫জন আহত হয়েছেন। এই ঘটনার পর মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বীরপাশা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। এসময় বাসের পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় ট্রাকের চালক ও বাস যাত্রীসহ অন্তত ৫জন আহত হয়। পরে ইসলামপুর পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এরই মাঝে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর যানযট নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, যানযট এখন নিয়ন্ত্রণে এসেছে।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | বুধবার, ১০ জুলাই ২০২৪

The Daily Sarod |