জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 11:03 pm
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বৃক্ষ রোপন অন্যতম হাতিয়ার। দেশে এক সময় গাছ কাটার শাসনতন্ত্র ছিল কিন্তু গাছ লাগানো হতো না। জিয়াউর রহমান তার শাসনামলে ঢাকায় শত শত শতবর্ষী গাছ কেটে ফেলেছিলো। মূলত জিয়াউর রহমানরা গাছ কাটে ক্ষমতার জন্য আর আওয়ামীলীগ সরকার মানুষের প্রাণ রক্ষায় গাছ লাগায়।
তিনি মঙ্গলবার (৯ জুলাই) সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসন ও বন বিভাগ অয়োজিত ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, বৃক্ষায়নের জায়গা রেখে নতুন বাড়ি বা ভবন করতে হবে, অন্যথায় বাড়ি করার অনুমতি দেয়া হবেনা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষায়ন কর্মসূচী সফলে সবাইকে গাছ লাগানোর জন্য আহবান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা। মেলায় ফলজ, বনজ ও ভেষজ প্রকৃতির বিভিন্ন গাছের ২৬টি স্টল বসে। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
Posted ১১:০৩ পিএম | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya