শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৬ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 10:47 pm

কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত¡রে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম মুনতাসির বলেন, আজকে কোটা থাকার কথা ছিল অনগ্রসর জাতি গোষ্ঠীর। অথচ আজকে মুক্তিযোদ্ধা কোটায় ৩০ ভাগ নিয়োগ হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যে, ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা নেয়া হচ্ছে তারা কি অনগ্রসর জাতি? যদি মেধাবীদেরকে দেশে রাখতে চান, তাহলে অবশ্যই এই কোটা প্রথা বাতিল করতে হবে। তিনি বলেন ২০১৮ সালে কোটা প্রথা নিয়ে যে পরিপত্র জারি হয়েছিলো, সেটি বহাল করতে হবে। কোটা বিষয়ে দাবি না মানা হলে ব্রাহ্মণবাড়িয়ায় বৃহৎ পরিসরে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এশিয়া ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী সানিউর রহমান বলেন, কোটা সংস্কার করে যোগ্য ও মেধাবীদেরকে যোগ্য জায়গায় অধিষ্ঠিত করতে হবে। উপজাতি কোটা ও প্রতিবন্ধীদের কোটায় কোন সমস্যা নেই। কোটার হার কেন শতভাগের অর্ধেকের বেশি হবে?

তিনি আরো বলেন, বাংলাদেশে কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। শতকরা ৫৬ শতাংশ কোটার কারণে সাধারণ শিক্ষার্থীরা কোথাও সুযোগ পাচ্ছেন না। তাই দ্রæত কোটার সংস্কার করে সাধারণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সেচ্ছাসেবি সংগঠন ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিগ্রেডের আহবায়ক অ্যাডভোকেট নাসির মিয়া, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার প্রমুখ।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | শনিবার, ০৬ জুলাই ২০২৪

The Daily Sarod |