শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্য কমপ্লেক্সে আবর্জনার স্তূপ: আইনমন্ত্রীর নির্দেশে সরালেন পৌর মেয়র 

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ২৯ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 8:00 pm

স্বাস্থ্য কমপ্লেক্সে আবর্জনার স্তূপ: আইনমন্ত্রীর নির্দেশে সরালেন পৌর মেয়র 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ শয্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ কাজের অবশিষ্টাংশ কয়েক টন ওজনের আবর্জনা আইনমন্ত্রীর নির্দেশে পরিষ্কার করলেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। শনিবার (২৯জুন)  সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ হাতে এসব আবর্জনা সদৃশ্য মালামাল সরালেন পৌর মেয়র ও তার সতীর্থরা।

তবে কমপ্লেক্সেের ইনচার্জ ডা. আসাদুজ্জামান বলেন, এসব আবর্জনা নয় নির্মান কাজের অবশিষ্টাংশ যা নিলামে বিক্রি করা হবে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

এর আগে ছবিতে হাসপাতালের আবর্জনা দেখে আইনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন এখানে কি মানুষের চিকিৎসা হয় নাকি ময়লার!

জানা যায়, ৫০ শয্যবিশিষ্ট এই হাসপাতালের সংস্কার কাজ করার কারণে ইট, বালু, বাঁশ, কাঠ, লোহার এ্যাংগেল সহ নানা বস্তু এলোমেলো ভাবে পড়েছিল হসপিটালের কড়িডোরে। এসব আবর্জনা সদৃশ্য মালামাল অবহেলায় এদিক সেদিকে পড়ে থাকার কারণে হাসাপাতালের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছিল।  তাই পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের নেতৃত্ব উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন শাপলু বেগ এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ইমরান নিজেদের হাতে এসব আবর্জনা ও মালামাল পরিষ্কার করে নিদিষ্ট স্থানে স্তুপ করে রাখেন।

এবিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এসব আবর্জনা হাসপাতালের টিকিট কাউন্টার ও সিড়ির নিচে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে হাসাপাতালে পরিবেশ নষ্ট সহ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। সংগত কারনে হাসপাতাল কর্তৃপক্ষ কে সময় দিয়ে অনুরোধ করা হয়েছিল এগুলো সরানোর জন্য।  কিন্তু তারা সময়মত এসব আবর্জনা না সরালে বিষয়টি আইনমন্ত্রী মহোদয় কে জানানে হয়। পরবর্তী তে আইনমন্ত্রীর নির্দেশে আমরা নিজ হাতে পরিষ্কার করার ব্যবস্থা করি।

নির্মাণ কাজের অবশিষ্টাংশ এসব আবর্জনা সদৃশ্য মালামাল দীর্ঘদিন পড়ে থাকার কারণে হাসাপাতালে পরিবেশ নষ্ট হচ্ছিল। কেন এতদিন পরিষ্কারের উদ্যেগ নেওয়া হয়নি জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ইনচার্জ ডা. আসাদুজ্জামান বলেন, এসব আবর্জনা নয় যে হাসপাতালের ক্লিনার দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করব। এগুলো হচ্ছে হাসপাতালের সংস্কার কাজের পর যে অবশিষ্টাংশ এগুলো সরকারি নিয়মে নিলামে বিক্রি করার জন্য প্রস্তত রাখা হয়েছে।  তিনি আরো বলেন, যথাযথ নিয়ম মেনে নিলাম করা হবে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে।

–আশরাফুল মামুন /-

Facebook Comments Box

Posted ৮:০০ পিএম | শনিবার, ২৯ জুন ২০২৪

The Daily Sarod |