শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও আ’লীগকে দমিয়ে রাখতে পারেনি: আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৪ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 10:30 pm

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও আ’লীগকে দমিয়ে রাখতে পারেনি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, এই বিএনপি যখন জিয়াউর রহমান মারা গেছেন তিন টুকরো চার টুকরো হয়ে গেছে। অত্যাচার ও নিপিড়ন করে রাজনৈতিক ভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগকে বিলুপ্ত করতে পারে নাই। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদেরকে কখনো কোন সরকার দমিয়ে রাখতে পারে নাই। ১৯৭৫ সালে ১৫ আগস্টের সেই কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরেও আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারে নাই।

সোমবার (২৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু এই আওয়ামী লীগকে তৈরি করেছেন বাংলার মানুষের অধিকার এবং স্বাধিকারের কথা বলার জন্যে, তিনি এই আওয়ামী লীগকে তৈরি করেছেন বাংলার মানুষকে মুক্ত করার জন্যে। তিনি সেই  ভাবে তার রাজনীতি এগিয়ে নিয়ে গেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হচ্ছে জনগণকে সেবা করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে কেউ ধূলিসাৎ করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিরোধ করবো। আমাদের প্রতিরোধের ভাষা হবে জনগণের উপকার, আমার প্রতিরোধের ভাষা হবে জনগণের পাশে থাকা, আমার প্রতিরোধের ভাষা হবে জনগণকে সাথে নিয়ে তাদের কথা বলা।

সভায় আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কায়সার ভূইয়া জীবন, উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | সোমবার, ২৪ জুন ২০২৪

The Daily Sarod |