শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বাড়িতে গিয়ে ঈদ করা হলো না দুই ভাইয়ের, মহাসড়কে গেল প্রাণ

  প্রিন্ট
সোমবার, ১৭ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 6:52 pm

বাড়িতে গিয়ে ঈদ করা হলো না দুই ভাইয়ের, মহাসড়কে গেল প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (১৭ জুন) সকালে জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান (৫০)  ও হুমায়ুন খান (৪৫)।
এ ঘটনায় মনিরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিবার জানায়, রবিউল ও হুমায়ুন ঢাকায় জুতার ব্যবসা করেন। ঈদ উপলক্ষে সকালে তারা তিন জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার শ্যানাল জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | সোমবার, ১৭ জুন ২০২৪

The Daily Sarod |