স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১১ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 10:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনা এক নারী সহ তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।।
আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ জানান, উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা অভিমুখী মাইক্রোবাসের সাথে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক শিশু মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা কেউ কথা বলার মতো অবস্থাতে নেই, তাই হতাহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Posted ১০:২৭ পিএম | মঙ্গলবার, ১১ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya