স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১০ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 10:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চরে মহিষ চড়াতে গিয়ে বজ্রপাতে মো. সোহাগ মিয়া (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) সকালে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চরে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। সে তিনমাস আগে বিয়ে করার জন্য সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের লোকজন জানায়, সোহাগ বাইশমৌজা বাজারের পাশে ১০/১৫টি মহিষ নিয়ে বাড়ি থেকে বের হয়। মহিষ গুলো নিয়ে গ্রামের পাশের একটি চরে ঘাস খাওয়াতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।
Posted ১০:১২ পিএম | সোমবার, ১০ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya