শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিষাক্ত কেমিক্যালে তৈরি হচ্ছিল জুস-চানাচুর-চিপস, লাগানো হতো বিএসটিআইয়ের ভুয়া সীল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১০ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 10:09 pm

বিষাক্ত কেমিক্যালে তৈরি হচ্ছিল জুস-চানাচুর-চিপস, লাগানো হতো বিএসটিআইয়ের ভুয়া সীল

ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য উৎপাদনকারি দু’টি কারখানায় অভিযান চালিয়ে মো. হোসাইন নামে এক মালিককে ১০ দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পৌর এলাকার খৈয়াসারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

অভিযানে থাকা বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান সাংবাদিকদেরকে জানান, মো. হোসাইন নামে এক ব্যক্তি মেসার্স সাইফুল ফুড এন্ড প্রোডাক্ট নামে দু’টি কারখানা পরিচালনা করে আসছিল। দুটি কারখানায় বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে ওই দু’টি কারখানায় বিভিন্ন ধরণের জুস, চানাচুর, চিপস তৈরি করা হচ্ছিলো। এসব পণ্যে বিএসটিআইয়ের নকল মোড়ক ব্যবহার করছিলেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | সোমবার, ১০ জুন ২০২৪

The Daily Sarod |