শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রেমের টানে বিজয়নগর থেকে তিন সন্তান নিয়ে বগুড়ায় গৃহবধু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৯ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 11:57 pm

প্রেমের টানে বিজয়নগর থেকে তিন সন্তান নিয়ে বগুড়ায় গৃহবধু

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে তিন কন্যা শিশুসহ নিখোঁজ সেই গৃহবধূকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুন) সকালে বগুড়া সদর থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী গৃহবধূ খালেদা আক্তার রিতু (২৮), তার তিন কন্যা তাবাসসুম আক্তার-(১০), তানিশা আক্তার-(৭) এবং হুমায়রা আক্তার-(৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন।

তিনি জানান, গত ৬ মাস যাবত মোবাইল ফোনের মাধ্যমে বগুড়ার মেহেদী হাসান নামে এক তরুণের সাথে ওই গৃহবধুর সাথে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ায় আসেন।একই দিন ওই গৃহবধূ খালেদা আক্তার রিতু তিন কন্যাকে নিয়ে বাবা বাড়ি থেকে আখাউড়ায় স্বামীর বাড়িতে আসার কথা বলে বের হয়ে আসে। পরে মেহেদী হাসানের সাথে তারা বগুড়ায় চলে যায়। এদিকে তিন সন্তান সহ স্ত্রীকে না পেয়ে স্বামী থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্ত শুরু করলে তাদেরকে বগুড়া থেকে উদ্ধার করা হয়। প্রেমিক মেহেদী হাসান ও নিখোঁজ তিন সন্তান সহ গৃহবধূকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, তাদেরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসছে পুলিশের একটি দল। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য হয়তো জানা যাবে।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পিএম | রবিবার, ০৯ জুন ২০২৪

The Daily Sarod |