শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় নতুন চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 1:38 pm

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় নতুন চেয়ারম্যান

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর। গতকাল বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪০২ ভোট।

এ ছাড়া নবীনগর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুখ আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৮০ ভোট।

সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলীকে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন মো. আল জাবের। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমা মুকাই আলী পেয়েছেন ৩৮ হাজার ৯৮৫ ভোট।

Facebook Comments Box

Posted ১:৩৮ পিএম | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

The Daily Sarod |