জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
সর্বশেষ আপডেট : 11:14 pm
ব্রাহ্মণবাড়িয়ায় চারলেন সড়কে কাজের সময় লাইন লিকেজ হয়ে একাংশের গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টা থেকে জেলা সদরে ঘাটুরা থেকে সম্পূর্ণ সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়৷ এতে করে দুর্ভোগ পোহাচ্ছেন গ্যাস সংযোগ ব্যবহারকারী প্রায় ৮ হাজার গ্রাহক।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ইঞ্জিনিয়ার বিভাগের ম্যানেজার সাজ্জাদুর রহমান জানান, আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪ লেন সড়কের কাজ চলছে। দুপুরে এই কাজ করার সময় সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় গ্যাস সরবরাহ করা ৬ ইঞ্চি একটি পাইপ লিকেজ হয়ে যায়। তাই ঘাটুরা সংযোগ বন্ধ করা হলে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, গ্যাস লাইন মেরামতের কাজ চলছে। দ্রুত কাজ শেষ করে গ্যাস সরবরাহ করার চেষ্টা অব্যাহত আছে।
Posted ১১:১৪ পিএম | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya