শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

৪ দিন আগে ছেলের মৃত্যু, কবরে বেড়ার দিতে গিয়ে মারা গেলেন বাবাও

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৩ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 9:36 pm

৪ দিন আগে ছেলের মৃত্যু, কবরে বেড়ার দিতে গিয়ে মারা গেলেন বাবাও

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কবরের বেড়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাদেকুর রহমান ভূইয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (০৩ মে) দুপুরের দিকে উপজেলার আনোয়ারপুর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাদেকুর রহমান ওই এলাকার মলাই উদ্দিন ভূইয়ার ছেলে।

সাদেকুর রহমান ভূইয়ার চাচাতো ভাই আবু সাঈদ ভূইয়া জানান, সাদেকুর রহমান ভূইয়া দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বড় ছেলে সৌদি আরব প্রবাসী, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পড়াশোনা করতেন। শাহাদাৎ তার মাকে নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করতো। সম্প্রতি ছোট ছেলে শাহাদাতকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। গত সোমবার ২৯ এপ্রিল দুই বন্ধু সহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকের চাপায় শাহাদাৎ হোসেন। পরে তাকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। আজ শুক্রবার ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন সাদেকুর রহমান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. রাসেল মিয়া বলেন, ছেলের মৃত্যুর কয়েকদিন পর বাবার মৃত্যু খুব দু:খজনক। বাদ মাগরিব জানাজা শেষে উনার মরদেহ দাফন করা হবে। ছেলে মৃত্যুর মাত্র ৪দিন পর বাবার মৃত্যুতে গ্রামে শোকের ছায়ায় নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | শুক্রবার, ০৩ মে ২০২৪

The Daily Sarod |