শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে বাড়িতে জাল টাকার কারখানা, সরঞ্জামসহ ৩জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৩ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 9:32 pm

বিজয়নগরে বাড়িতে জাল টাকার কারখানা, সরঞ্জামসহ ৩জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বাড়িতে জাল টাকা তৈরীর সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ ৩ জন গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (০২ মে) দিবাগত রাতে উপজেলার কামালমুড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আদশা গ্রামের মৃত আ. রশিদ হাজীর ছেলে মো. রাসেল হাজী (৩২), ফেনী জেলা সদরের আকরামপুর গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কামালমুড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. সানি মিয়া (১৯)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর থানাধীন কামালমোড়া এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে বাংলাদেশী ৪ লক্ষ ৮৮ হাজার পাচঁশত টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করে। এসময় জাল নোট তৈরীর স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেনসহ আরও বিভিন্ন মালামাল পাওয়া যায়। সেখান থেকে জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের মামলা দায়েরের পর আসামী ও জব্দকৃত জাল টাকা এবং জাল নোট তৈরীর সরঞ্জামাদিসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই চক্রের অন্যান্য সদস্য এবং যে কোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | শুক্রবার, ০৩ মে ২০২৪

The Daily Sarod |