শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 8:45 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে ট্রাক ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শাহাদাৎ হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল)  বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর ফাটাপুকুর নামক এলাকায় এই দূর্ঘটনার ঘটনা। নিহত শাহাদাৎ হোসেন জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের কলেজপাড়ায় বসবাস করতেন এবং বেসরকারি ইউনাইটেড কলেজে র ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বিকেলে শাহাদাৎ মোটরসাইকেল যোগে সাথে আরও দুইজনকে নিয়ে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাদুঘরে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে মোটরসাইকেলের দুইজন আরোহী সড়কের পাশে ছিটকে পড়েন। তবে শাহাদাৎ হোসেন ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। বাকি দুইজন অক্ষত আছে।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

The Daily Sarod |