শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলার জেরে হামলায় যুবক খুন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 11:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলার জেরে হামলায় যুবক খুন
ব্রাহ্মণবাড়িয়ায় আতশবাজি ফুটিয়ে ফুটবল খেলার জয় উদপাদন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইয়াকুব (২৬)নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের নরসিংসার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে।
এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এরমধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বিকেলে নরসিংসার গ্রামের দক্ষিণ-পশ্চিমপাড়া ও উত্তরপাড়ার মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিণ-পশ্চিমপাড়া জয়লাভ করে। জয়লাভের পর তারা মাঠে আতশবাজি ফুটিয়ে জয় উদযাপন করে। এতে উত্তরপাড়ার কয়েকজন ছুরিসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নিয়ে মাঠে থাকা দক্ষিণ-পশ্চিমপাড়ার খেলোয়াড় ও সমর্থকদের উপর হামলা করে। এতে কয়েকজন আহত হলে তাদেরকে জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়। সেখানে ইয়াকুব নামে এক যুবক নিহত হয় এবং একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Facebook Comments Box

Posted ১১:৩৭ পিএম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

The Daily Sarod |