শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

উপরে খালি পিকআপ, বডি উল্টোতেই বেড়িয়ে এলো এক মন গাঁজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 10:08 pm

উপরে খালি পিকআপ, বডি উল্টোতেই বেড়িয়ে এলো এক মন গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজা সহ একটি পিকআপ জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের বরগিলা মোড়ে পিকআপটি আটকের পর জব্দ করা হয়। এসময় পিকআপ চালক নীরব মিয়া (২২) কে আটক করা হয়। আটক নীরব ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ওডাকোনা গ্রামের খোকন আকন্দের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সদস্যরা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এসময় তথ্য অনুযায়ী পিকআপটি আসলে তা আটক করা হয়। কিন্তু পিকআপটি উপরে একেবারে খালি ছিল। পরে তল্লাশির সময় এর বডি উল্টো করলে ভেতরে গাঁজা সাজানো অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়।

তিনি আরও জানান, পিকআপ সহ গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর সাথে অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:০৮ পিএম | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

The Daily Sarod |