শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২২ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 12:55 am

নবীনগরে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশা মিয়া (১৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া বাড্ডা গ্রামের আবু কালামের একমাত্র পুত্র সন্তান।

এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। এর মধ্যে সাইফুল ইসলাম ও জিহাদ নামে দুই  যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ও কুমিল্লায় পাঠানো হয়েছে। আরেকজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় নিহতদের বোন পপি আক্তার বাদী হয়ে নবীনগর থানায় অনিক মিয়া নামের একজনকে প্রধান আসামী করে ২১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা  ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী জানান, ঢাকা থেকে বাড্ডা গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে একটি মেয়ে বেড়াতে আসলে ওই মেয়ের সাথে মামলার প্রধান আসামি অনিক ও তার বন্ধুরা সম্পর্ক তৈরীর চেষ্টা করেন। অপরদিকে মহল্লার সাইফুল, জিহাদ,তারেক ও তার বন্ধুরা একই মেয়ের সাথে কথা বলতেন। ওই মেয়ের সাথে কথা বলতে নিষেধ করেন আসামি পক্ষের শাহ আলম মিয়ার ছেলে সোহেল মিয়া। এ নিয়ে শুক্রবার হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য গ্রামের মুরব্বিদের জানানো হলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। পরদিন শনিবার সন্ধ্যার পর আসামি পক্ষের লোকজন বাড্ডা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে চা খাওয়ার নাম করে একজন ওই মেয়ের খবর নিতে গেলে কথা-কাটাকাটির জেরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে সাইফুল আহত হয়। তা দেখে ঘটনাস্থলে থাকা বাদশা মিয়া চিৎকার দিলে হামলাকারীরা তার উপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে  মারাত্মক ভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকায় রেফার করেন।

ঢাকায় নেওয়ার পথিমধ্যে বাদশা মিয়া মারা যায়। মারা যাওয়ার আগে হামলাকারীদের কয়েকজনের নাম নিজ মুখে বলে গেছেন। আহত সাইফুলের অবস্থা এখনো আশংকাজনক।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান,এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। নিহতদের মরদেহ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫৫ এএম | সোমবার, ২২ এপ্রিল ২০২৪

The Daily Sarod |