শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 9:07 pm

প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়া বাসীর রেল ভ্রমণের দুর্দশা লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা নাগরিক ফোরাম। বুধবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্তের নেতৃত্বে এ স্মারক লিপি হস্তান্তর করা হয়।এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র জননেতা মো:হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মু্িক্তযোদ্বা ওয়াসেল সিদ্দিকী,বীর মুক্তিযোদ্বা আবু হুরায়রা,কমরেড নজরুল ইসলাম,নিহার রঞ্জন সরকার ও এমরান হোসেন মাসুদ ।

স্মারক লিপিতে বলা হয়,ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি নতুন স্পেশাল ট্রেন সার্ভিস চালুকরন.আন্তনগর বিজয় ও কালনী এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে যাত্রা বিরতি এবং বিদ্যমান ট্রেনের টিকিট সংখ্যা বৃদ্বিকরণের দাবী দীর্ঘদিনের।এ দাবী জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম দীর্ঘ প্রায় ৫ বছর ধরে আন্দোলন করে আসছে। গত ১১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে জেলা প্রশাসকে মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ প্রেক্ষিতে ২০২৩ সালের ৫ এপ্রিল মন্ত্রীপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার এক প্রজ্ঞাপনে জানানো হয় ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার জনগনের রেল ভ্রমনের দুর্দশা লাঘবে নাগরিকদের এই প্রানের দাবী বাস্তবায়নের সদয় সম্মতি দিয়েছেন।কিন্তু ইতোমধ্যে এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও মাননীয়  প্রধানমন্ত্রীর এই অনুশাসন এখনো বাস্তবায়ন করেনি রেলপথ মন্ত্রনালয়।

মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের দাবী জানিয়ে জেলা নাগরিক ফোরাম জেলা প্রশাসকের বরাবরে স্মারক লিপি প্রাদন করেছেন।

উল্লেখ্য ইতিমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী.ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা যুদ্বাহত বীরমুক্তিযোদ্বা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছেও অনুরূপ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

The Daily Sarod |