শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ৩০টিরও বেশি বাড়ি-ঘর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩১ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ৩০টিরও বেশি বাড়ি-ঘর
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে অন্তত ৩০টি ঘর-বাড়ি ভেঙে গেছে। রোববার সকালে সদর উপজেলায় আঘাত হানে ঝড়ো বাতাস। এতে উপড়ে পড়েছে গাছ-বৈদ্যুতিক খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও ফসল।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে কাল বৈশাখী ঝড়ের প্রভাব বেশি পড়ে। সেখানের উত্তর জাঙ্গাল গ্রামের ৩০-৩৫টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়।
স্থানীয়দের বরাত দিয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক  বলেন, বাড়ি-ঘরসহ কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে উড়শিউড়া এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তাড় ও খঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন রয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মকবুল হোসেন বলেন, ‘সুলতানপুর এলাকার ৩৫ কেভি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার, উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) ও প্রকৌশলীদেরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ তারা দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন।’
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ বলেন, খবর পেয়েছি সুলতানপুর এলাকায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ‘বিকেলের মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হবে।’
Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | রবিবার, ৩১ মার্চ ২০২৪

The Daily Sarod |