জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 12:38 am
ব্রাহ্মণবাড়িয়ায় দিনেদুপুরে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) সকালে শহরের পাইকপাড়ায় সিলেট রোডে এই ঘটনা ঘটে। তবে বিকেলে তিনি থানায় আসার পর বিষয়টি জানাজানি হয়। ছিনতাইয়ের শিকার ফজলুল হক জেলার নবীনগর উপজেলার বাঘাউড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি ঢাকায় ট্র্যাভল এজেন্সির ব্যবসা করেন এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন।
ফজলুল হক অভিযোগ করে বলেন, সম্প্রতি আমি ও আমার স্ত্রীর ভাই জমি বিক্রয় করেছি। জমি বিক্রয়ের টাকা কয়েকদিন আমার বাসায় ছিল। আজ জমি বিক্রয়ের ৩৫ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে রিকশায় করে ব্যাংকে যাচ্ছিলাম। পথিমধ্যে পাইকপাড়ায় সিলেট রোডে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের কয়েকজন ডিবি পরিচয়ে আমার গতিরোধ করেন। এরমধ্যে একজন পুলিশের পোষাক পড়া ছিল, একজন সিভিল ড্রেসে কোমড়ের পাশে পিস্তলের মতো ছিল আর ড্রাইভার ছিল। তারা এসময় বলে আমার কাছে অবৈধ মাল আছে এবং আমাকে তারা ডিবি অফিসে নিয়ে যাবেন। একপর্যায়ে তাদেরকে আমার সন্দেহ হলে আমি বাঁচাতে চিৎকার শুরু করি। এই অবস্থায় আমার রিকশার পাশে অনেক মানুষ জমায়েত হয়ে যায়, কিন্তু তারা রক্ষা করতে এগিয়ে আসেননি। ছিনতাইকারীরা ধস্তাধস্তি করে আমাকে গাড়িতে টাকার ব্যাগ সহ তুলে নেয়। তারা আমাকে গাড়িতে নিয়ে ঘুরে মারধোর করে ঘাটুরার দিক থেকে পুলিশ লাইনের উত্তর দিকে নিয়ে যায়। পরে টাকা রেখে একপর্যায় ফেলে চলে যায়।
এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুততম সময়ে জড়িতদের আটক করা যাবে।
Posted ১২:৩৮ এএম | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya