শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ১০তলা ভবনের ফ্ল্যাটে দেহব্যবসা, খদ্দেরসহ ৫জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ১০তলা ভবনের ফ্ল্যাটে দেহব্যবসা, খদ্দেরসহ ৫জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ১০তলা ভবনের ফ্ল্যাটে দেহব্যবসার অভিযোগ এক খদ্দের ও ৪ পতিতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ)  দুপুরে জেলা শহরের টেংকের পাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার খলাপাড়ার মৃত আমির আলীর ছেলে মো. আ: রউফ (২০),  সদর উপজেলার সুলতানপুরের বিল্লাল মিয়ার স্ত্রী শিল্পি (৪০), নবীনগরের নাটঘরের মৃত মিজান মিয়ার মেয়ে সুমাইয়া (১৯), সদরের বুধল ইউনিয়নের ছাতিয়ান গ্রামের রুবেল মিয়ার স্ত্রী তামান্না আক্তার (২২) ও একই এলাকার মৃত নান্নু মিয়ার মেয়ে তাকিয়া (১৯)।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্যাংকের পাড় এলাকায় সেলিম মিয়ার মালিকানাধীন ১০তলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। সেই ভবনের ৫তলার একটি ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এক খদ্দের ও ৪জন মেয়েকে পাওয়া যায়। এই ঘটনায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | শনিবার, ২৩ মার্চ ২০২৪

The Daily Sarod |