শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ মাসব্যাপি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 11:12 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ মাসব্যাপি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৩টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রথম দিনে ন্যায্য মূল্যের পণ্যের মধ্যে রয়েছে, তেল, ডাল, চিনি, পে পেঁয়াজ, ছোলা বুট। রমজানের প্রথম দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ন্যায্য মূল্যে এসব পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া আদালতের পিপি মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, সদর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এইচ মাহবুব আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমূখ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, নিম্ন আয়ের হতদরিদ্র ও সাধারণ মানুষের কথা চিন্তা করে রমজান মাস জুড়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। শহরের দক্ষিণ প্রান্ত কাউতুলী ও উত্তর প্রান্ত মেড্ডা এসব পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। প্রথম দিন ৫টি পণ্য বিক্রয় করা হচ্ছে। এরপর থেকে যুক্ত হবে চাল, আটা ও কিছু প্রয়োজনীয় সবজি।

Facebook Comments Box

Posted ১১:১২ পিএম | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

The Daily Sarod |