স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 10:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (০৮ মার্চ) সকালে পৌর এলাকার শান্তিনগরে এ ঘটনা ঘটে। নিহত শাহার শান্তিনগরের গেদু মোল্লার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, নামাজ আদায় করে সকাল সোয়া ছয়টার দিকে ওই ব্যক্তি বড় বাজার-ধরখার সড়ক হয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।
Posted ১০:৫৮ পিএম | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya