স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 10:51 pm
সম্পত্তি বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হামলা করে ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুস্কৃতিকারীরা। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন নাঈম সরকার (২৭) নামের এক যুবক। এই ঘটনায় ওই এলাকার আকরাম সরকারের ছেলে আহত নাঈম বাদি হয়ে বিজ্ঞ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেছেন। এরআগে, গত গত ৬ মার্চ বিকালে উপজেলার বড়াইল ইউনিয়নের মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ মার্চ বিকালে নবীনগরের মনিপুরের জায়গা বিরোধের জেরে আসামী আমিনুল হক, মাজহারুল হক সহ সঙ্গীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে নাঈম সরকারকে বেধরক মারধর করে। এই হামলায় তাকে গুরুতর আহত করে এবং ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে চলে যায় আসামীরা। যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। ঘরে রক্ষিত ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ঘর নির্মাণের জন্য রক্ষিত নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।
পরে নাঈমকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে নাঈম নিরাপত্তাহীনতায় ভুগছে।
Posted ১০:৫১ পিএম | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya