শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান খালে মাটি ফেলে স্থাপনা নির্মাণ, জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৪ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:06 pm

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান খালে মাটি ফেলে স্থাপনা নির্মাণ, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান খালে মাটি ফেলে ঘর নির্মাণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে শহরের কাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, শহর খালের ওপর স্থাপন নির্মাণ করে এবং মাটি ফেলে শ্রেণি পরিবর্তন করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে এত সত্যতা পাওয়া যায়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে সৈয়দ আনোয়ার আহমেদ লিটন (৬০) নামের একজনকে আটক করা হয়। আটককৃতকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া স্থাপনা সমূহ তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পাশাপাশি খাল থেকে মাটি অপসারণ করে আগের অবস্থায় ফেরত নেওয়ার জন্য সাত দিনের সময় প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | সোমবার, ০৪ মার্চ ২০২৪

The Daily Sarod |