শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় বাড়ির উঠানে গর্ত করতেই বেড়িয়ে এলো মর্টার শেল! 

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ০৪ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 2:30 pm

আখাউড়ায় বাড়ির উঠানে গর্ত করতেই বেড়িয়ে এলো মর্টার শেল! 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলায় একটি বসতবাড়ির উঠানে মাটি কাটার সময় বেড়িয়ে এলো মহান স্বাধীনতা সংগ্রামের সময়ের একটি মর্টার শেল। এটি এতদিন অবিষ্ফোরিত ও পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল।

সোমবার (৪ মার্চ) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা মো. হাসেম মিয়ার বাড়ির উঠানের একপাশে মাটি কাটার সময় মর্টারশেলটি বেড়িয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে  এলাকার চেয়ারম্যান মো. শাহজাহান ভুইয়া জানান, গত এক বছর আগেও এই এলাকায় মাটি কাটার সময় একটি মর্টারশেল পাওয়া গিয়েছিল। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে থানার হেফাজতে সংরক্ষণ করে রাখে। পরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এর সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট এসে সাতপাড়া হেলিপ্যাড মাঠে বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, খবর পেয়ে  পুলিশ পাঠিয়ে পরিত্যাক্ত  মর্টারশেল টি উদ্ধার করে  নিরাপদ হেফাজতে নিয়েছে। এই ঘটনায় বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

–আশরাফুল মামুন/

Facebook Comments Box

Posted ২:৩০ পিএম | সোমবার, ০৪ মার্চ ২০২৪

The Daily Sarod |