শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ভারতে সাজাভোগ করে দুই বছর পর দেশে ফিরলেন ১০ বাংলাদেশী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০২ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:13 pm

ভারতে সাজাভোগ করে দুই বছর পর দেশে ফিরলেন ১০ বাংলাদেশী

ভারতে পাচারের পর সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ১০জন বাংলাদেশী নাগরিককে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রত্যাবর্তন করা হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের সহকারী হাইকমিশন অফিসের সহযোগিতায় তাদেরকে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা নিজ দেশে ফিরে আসেন।

বাংলাদেশে ফিরে আসা নাগরিকেরা হলেন, নড়াইল পেরবিষ্ণুপুর গ্রামের আসাদ মোল্লার ছেলে মোহাম্মদ মোল্লা (৪০) একই গ্রামের মুজিবুর শেখের ছেলে মোহাম্মদ রাজু শেখ (৩৫),  বাবুল মিয়া ছেলে মো: আলামিন মিয়া (৩২) ও মো: আহাদ মিয়া (৩০) জমির মোল্লার মেয়ে কুলসুম বেগম(২৩), আলামিন মিয়ার ছেলে রিফাত মিয়া(৪) ও সিফাত মিয়া(৬), নারায়নগঞ্জ জেলার ছনপাড়া এলাকার আবুল কাসেমের মেয়ে সুমি আক্তার কাজলী(২৫) তার নবজাতক শিশু ও একই এলাকার মো: কদর আলীর মেয়ে সাজিদা খাতুন(২৪)।

এদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছে। এরা হলেন, বাবুল মিয়ার ছেলে আল আমিন মিয়া তার ভাই আহাদ মিয়া, স্ত্রী কুলসুম বেগম, দুই ছেলে রিফাত মিয়া ও সিফাত মিয়া।

দীর্ঘ দুই বছর কারাভোগ এবং সেইফহোমে থাকার পর দুই দেশের সরকারের সহযোগিতায় এই ১০ জন বাংলাদেশী নাগরিক নিজ দেশে ফিরে আসেন। এ সময় আখাউড়া সীমান্তে অপেক্ষমান স্বজনদের দেখা পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টিহয়। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে বেশ খুশি ভারত ফেরত বাংলাদেশী নাগরিকেরা।

এসময় দুই দেশের শূন্যরেখায় উপস্থিত ত্রিপুরাস্থ বাংলাদেশ হাই কমিশন অফিসের কর্মকর্তা (কনস্যুলেট) মো. ওমর শরিফ জানান, দালালের মাধ্যমে চাকরির প্রত্যাশায় তারা ভারতের গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। ভারতে ৬ মাস কারাভোগের পর তারা সেখানকার একটি সেইফহোমে ছিলেন। পরে আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগের চেস্টা করে আজ দুই দেশের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে নিজদেশ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তিনি জানান, এমন বাংলাদেশী নাগরিক আরো রয়েছে। আমরা পর্যায় ক্রমে দেশে ফিরিয়ে আনবো।

এসময় বাংলাদেশের পক্ষ থেকে তাদের গ্রহন করেন, আখাউড়া উপজেলা প্রশানের সহকারী কমিশনার ভূমি প্রশান্ত কুমার চক্রবর্তী।এসময় তিনি জানান, তারা কাজের সন্ধ্যানে বেরহয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচার হয়েছিলেন। আমরা কাজগ পত্র দেখে তাদেরকে গ্রহন করেছি এবং পরিবারের কাছে হস্তান্তর করেছি।

১০ বাংলাদেশী নাগরিকদের মধ্যে একই পরিবারের দুই শিশু সহ পাঁচজন রয়েছেন। তাদের মধ্যে ৭ জনের বাড়ী বাড়ী নড়াইল জেলায় ও দুই জনের বাড়ী নারায়ন গঞ্জের ছনপাড়ায়।

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | শনিবার, ০২ মার্চ ২০২৪

The Daily Sarod |