শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কা প্রাণ গেল সিএনজির দুই যাত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০২ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:05 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কা প্রাণ গেল সিএনজির দুই যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (০২ মার্চ) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলা শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই (৫০) ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চার জন যাত্রী নিয়ে কুমিলা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। সিএনজিতে যাত্রী একজন কম থাকায় তা তুলতে পথিমধ্যে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ায়। এসময় একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আব্দুল হাই মারা যায়। এই ঘটনা আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জুনায়েদ নামে আরও একজন মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় ও আরেকজনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | শনিবার, ০২ মার্চ ২০২৪

The Daily Sarod |