জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০১ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 10:39 pm
প্রতি চার বছর পর পর লিপ ইয়ারে ফেব্রুয়ারির ২৯ তারিখ শেষ হয়। এইদিন জন্ম গ্রহণকারিরাও ৪ বছর পর পর তাদের জন্মদিন উদযাপন করতে পারেন। এ বছর লিপ ইয়ারে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম গ্রহণকারি নবজাতকরা পেল উপহার। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিভিন্ন সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, সরকারি মাতৃ সদন সহ কয়েকটি বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করা ১০জন নবজাতকে শুভেচ্ছা স্বরূপ নতুন বিছানা,মশারী, সেম্পু, সাবান সহ শিশুদের প্রসাধনী সেট তুলে দেওয়া হয়।
পাশাপাশি নবজাতকের মা, সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক ও সকল নার্সের হাতে ফুলেল তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই ব্যতিক্রমী আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘বাউনবাইরার কতা’।
এসময় উপস্থিত ছিলেন ‘বাউনবাইরা কতা’র এডমিন ডা. মাহবুবুর রহমান এমিল, সদস্য সাইফুল ইসলাম, মুজিবুর রহমান, আতিকুর রহমান, জুবায়ের হায়দার রিয়েল, আরিফুল ইসলাম, সুজন সহ সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা।
বাউনবাইরা কতা’র এডমিন ডা. মাহবুবুর রহমান এমিল জানান, আজকে লিপ ইয়ার এ একটা বিশেষ দিন। প্রতি ৪ বছর পরপর এই বিশেষ দিনটি আসে। আজকে যেই সকল নবজাতক জন্মগ্রহণ করবে তাদের এই দিনটিকে আরো সুন্দর ও স্মরণীয় করতে আমাদের এই উদ্দ্যোগ। প্রতি ৪বছর পরপর যখন তারা জন্মদিন পালন করবে তখন মনে থাকবে ব্রাহ্মণবাড়িয়াবাসী জন্মের সময় ভালোবাসা নিয়ে উপস্থিত ছিল হাসপাতালে। নবজাতকের জন্য আমাদের অশেষ দোয়া রইলো তারা যেন মানুষের মত মানুষ হয়ে উঠতে পারে।
Posted ১০:৩৯ পিএম | শুক্রবার, ০১ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya